শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সোনাগাজীর ৯টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শপথ গ্রহণ

মোঃ ছালাহ্ উদ্দিন সোনাগাজী :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

সোনাগাজীর ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারি বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মঞ্জুরুল ইসলাম, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, দাগনভুঁঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন ও সোনাগাজী পৌরসভার মেয়র এড. রফিকুল ইসলাম খোকন প্রমূখ। শপথ গ্রহণ করেন সোনাগাজীর উপজেলার চরমজলিশপুর, বগাদানা, মঙ্গলকান্দি, মতিগঞ্জ, চরদরবেশ, চরচান্দিয়া, সোনাগাজী সদর, আমিরাবাদ, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। উল্লেখ্য, ২৬ ডিসেম্বর সোনাগাজী উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com