শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ট্রলার ডুবিঃ নিহতদের পরিবারকে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান

বাগেরহাট অফিস :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নিহত ৬ জেলের পরিবারকে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলার বগা প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায় পরিবারের হাতেনগদ টাকার চেক ও খাদ্য সামগ্রী তুলে দেন কচুযা উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার।এসময় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত মহল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম খোকন, আওয়ামী লীগ নেতা শিকদার কামরুল হাসান কচি, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজরা সেলিম রেজা, কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান, ধোপাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিন নিহত প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে ১০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চাল,ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়। নিহত মোঃ শহিদুল ইসলামের পক্ষে অহিদা বেগম, মোঃ ইয়াকুব বাওয়ালীর পক্ষে কাকলী আক্কার, মোঃ মহিদুল ইসলামের পক্ষে মোর্শেদা বেগম, মোঃ আনোয়ার হোসেনের পক্ষে রাশিদা বেগম, মোঃ রুহুল আমিন হাওলাদারের পক্ষে মোসাঃ রুমিচা বেগম এবং নিকোজ আবু বক্কর মোল্লার পক্ষে লামিয়া বেগম নগদ টাকার চেক ও খাদ্য সহায়তা গ্রহন করেন। ৪ ফেব্রুয়ারি রাতে সাগরে মাছ ধরার সময় আকষ্মিক ঝড়ের কবলে পড়ে সুন্দবনের দুবলার শুকটি পল্লী এবং উপকূলীয় এলাকার অন্তত ২১টি ট্রলার ডুবে যায়।বুধবার দুপুর পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কচুয়া উপজেলার বগা গ্রামের নিহত ৪ জন, আন্ধারমানিক এলাকার ১জন এবং বগা এলাকার নিখোজ একজনকে সহযোগিতা প্রদান করা হয়েছে।এখনও দুইজন জেলে ও ৩টি ট্রলার নিখোজ রয়েছে বলে জানিয়েছেন বঙ্গোপসাগর থেকে ফিরে আসা জেলেরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com