বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পরকালের চিন্তায় অনুপম গুণাবলির বিকাশওটিটিতে প্রথম ওয়েব সিরিজে মাধুরী দীক্ষিত

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

ওটিটি মাধ্যম দিয়ে আবারও পর্দায় ফিরছেন এক সময়ের বলিউড সেনসেশন মাধুরী দীক্ষিত। আগামী ২৫ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে তার প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ফেম গেম’। সিরিজটির মুখ্য চরিত্র অনামিকা আনন্দের ভূমিকায় রয়েছেন এ অভিনেত্রী। গত বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে সিরিজের ট্রেলার। ইনস্টাগ্রামে সিরিজের ট্রেলার শেয়ার করে মাধুরী লিখেছেন, ‘শুনেছিলাম, স্টারডম এক মুহূর্তে হারিয়ে যেতে পারে, কিন্তু একজন সুপারস্টারই যদি হারিয়ে যায়! এমন তো কখনও শুনিনি। নিজের পারফেক্ট জীবনের গল্প বলতে অনামিকা আনন্দ আসছে খুব তাড়াতাড়ি।’
বিজয় নাম্বিয়ার ও কারিশমা কোহলি পরিচালিত ওয়েব সিরিজটির গল্প অনুযায়ী সুপারস্টার অনামিকা হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যায়। পুলিশ ও নিকটজনেরা তার খোঁজ করতে গেলে বেরিয়ে আসে এ অভিনেত্রীর জীবনের নানা অজানা তথ্য ও যাতনার কাহিনী। কে এই অনামিকা? কোথায় হারিয়ে গিয়েছেন তিনি এসব প্রশ্নের উদঘাটন হবে সিরিজটিতে। ১৯৮৪ সালে ‘অবোধ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মাধুরীর। এরপর একে একে কাজ করেন ‘বেটা’, ‘খলনায়ক’, ‘হাম আপকে হ্যায় কোন’সহ অসংখ্য সফল সিনেমায়। ১৯৯৯ সালে বিয়ের পর নিজেকে আড়াল করে নেন শোবিজ অঙ্গন থেকে। তবে ২০০৭ এ ‘আজা নাচলে’ ছবির মাধ্যমে আবারও বলিউডে প্রত্যাবর্তন করেন মাধুরী। তিন বছর আগে তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘কলঙ্ক’। তবে অনেক দিন পর এ সিরিজে তাকে দেখা যাবে মুখ্য চরিত্রে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com