শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফের করোনা শনাক্ত প্রিন্স চার্লসের

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

৭৩ বছর বয়সী প্রিন্স চার্লসের করোনার পরীক্ষার ফলাফল পজিটিভ আসে বৃহস্পতিবার সকালে। তবে করোনার কোনো উপসর্গ তার শরীরে ছিল না। দ্বিতীয় বারের মতো করোনাভাইরাস শনাক্ত হয়েছে প্রিন্স চার্লসের। করোনা শনাক্ত হওয়ার পর তিনি আইসোলেশনে আছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রিন্স চার্লসের দপ্তরের পক্ষ থেকে তার করোনা শনাক্তের বিষয়টি জানানো হয়েছে। বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে ৭৩ বছর বয়সী প্রিন্স চার্লসের করোনার পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তবে করোনার কোনো উপসর্গ তার শরীরে ছিল না। প্রিন্স চার্লসের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে। এর আগে, ২০২০ সালের মার্চে তার প্রথমবার করোনা শনাক্ত হয়। তখন তার মৃদু উপসর্গ ছিল। ব্রিটিশ মিউজিয়ামে একটি আয়োজনে বুধবার সন্ধ্যায় যোগ দিয়েছিলেন প্রিন্স চার্লস। সেখানে চার্লসের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা ও যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ঋষি সুনাক। করোনা পরীক্ষায় ক্যামিলার ফল নেগেটিভ এসেছে। প্রিন্স চার্লস ও ক্যামিলা বুস্টার ডোজ নিয়েছেন বলে জানিয়েছে প্রিন্স চার্লসের দফতর। দুই দিন আগে ৯৫ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন প্রিন্স চার্লস। বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় আগাম সুরক্ষার জন্য অনেক আগে থেকেই উইন্ডসর প্রাসাদে আইসোলেশনে আছেন রানি এলিজাবেথ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com