শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ব্যর্থ নির্বাচন কমিশনের বিচার হওয়া উচিত : মির্জা ফখরুল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন মির্জা ফখরুল - ছবি : খবরপত্র

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন চরমভাবে ব্যর্থ হয়েছে। তাদের এ ব্যর্থতার জন্য তাদের বিরুদ্ধে মামলা করা উচিত, তাদের বিচার হওয়া উচিত। কারণ তারা দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তবে আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো কিনা এটা পরে সিদ্ধান্ত নিব। এ দেশে এখন মামলা করে কোনো লাভ হয় না। কারণ বিচার বিভাগও এখন আর স্বাধীনভাবে কাজ করতে পারে না। গতকাল শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন ।
‘নবগঠিত সার্চ কমিটিকে আমরা মানি না’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সার্চ কমিটিতে আমরা আমাদের কাউকে দিব না। এই সার্চ কমিটির কাছে নিরপেক্ষতা আশা করার কোনো মানে নেই। সার্চ কমিটির প্রধান করা হয়েছে যিনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছেন বিগত সময়ে তাকে। তারা তাদের লোকদের নাম দিয়ে সার্চ কমিটি গঠন করছে। তিনি আরো বলেন, এই সরকারের অধীনে আগামী কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। আমাদের দলকে নতুনভাবে সাজানো হচ্ছে, অঙ্গ সংগঠন ও মূল দলের কমিটি নতুনভাবে গঠন করা হবে খুব দ্রুত। জাতীয় ঐক্য গঠনে আমরা কাজ করে যাচ্ছি। অন্য রাজনৈতিক দলগুলোর সাথে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, নূর-এ শাহাদাৎ স্বজন, সাধারণ সম্পাদক ফয়সল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, দফতর সম্পাদক মামুন-অর রশিদসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com