শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নয় দিনের সফরে জার্মানি যাচ্ছেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

দিনের সফরে জার্মানি যাচ্ছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ সরকারের তিন কর্মকর্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত সোমবার এই সফর-সম্পর্কিত আদেশ জারি করা হয়।
ওই আদেশ অনুযায়ী, আইজিপি বেনজীর আহমেদের সঙ্গে যে দুজন কর্মকর্তা জার্মানি যাচ্ছেন তারা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগের উপসচিব ফিরোজ উদ্দীন খলিফা এবং পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরকালীন যেকোনো ট্রানজিটে অবস্থান তাদের ডিউটির অংশ বলে ধরে নেওয়া হবে। গত বছর দুই লটে বিছানার চাদর ও বালিশের কাভার কিনতে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়েছিল। প্রতি লটের জন্য আলাদা টেন্ডার আহ্বান করা হয়। এই ক্রয় কার্যক্রম ২৯ নভেম্বর ২০২১ থেকে ২৮ এপ্রিল ২০২২-এর মধ্যে সম্পন্ন করার কথা রয়েছে। এর অংশ হিসেবেই কর্মকর্তারা জার্মানি সফরে যাচ্ছেন। এ প্রসঙ্গে পুলিশ সদর দফতরের এআইজি কামরুজ্জামান জানান, যখনই কোনো ফেব্রিক্স কেনা হয় তখনই টেন্ডারে স্পেসিফিকেশন দেওয়া হয়। রংয়ের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। রং ঠিক আছে কিনা সেটা গভীরভাবে খতিয়ে দেখা হয়। এবার যেসব বেডশিট ও বালিশের কাভার কেনা হবে সেগুলো হবে ইউরোপিয়ান রংয়ের। তিনি আরো জানান, ইউরোপের বিভিন্ন দেশের পুলিশে যে ধরণের বেডশিট ও বালিশের কাভারে কালার ব্যবহার করে আমাদের দেশের পুলিশও সে ধরণের কালার ব্যবহার করবে। এবারের কালার হবে জার্মানির। জার্মানির তৈরি এই বেডশিট ও বালিশের কাভারগুলোর মোট দাম ৩০ কোটি টাকা বলে জানা গেছে। এ বিষয়ে এআইজি আরও জানান, অতীতে এর চেয়ে কম দামের জিনিস কিনতেও আইজিপির নেতৃত্বে পুলিশের টিম বিদেশ সফর করেছে। তখন তেমন অলোচনা হয়নি। তাই এবারের সফর নিয়েও এত আলোচনার কিছু নেই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com