শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দ্রুত সময়ের মধ্যে সাগর-রুনি হত্যার প্রতিবেদন: র‌্যাব

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকা-ের তদন্ত প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যে আদালত দাখিল করা হবে বলে জানিয়েছে র‌্যাব। গতকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা বলেন।
তিনি বলেন, র‌্যাব যখন কোনো মামলার তদন্ত করে তখন তা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে করে থাকে। সাগর-রুনি হত্যা মামলার তদন্তও সর্বোচ্চ গুরুত্ব দিয়েই করছে র‌্যাব। এখন পর্যন্ত ১৬০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছে র‌্যাব। সাগর-রুনি হত্যা মামলার তদন্তে যেসব তথ্য উপাত্ত ও আলামত পরীক্ষা-নিরীক্ষা করা দরকার তা করেছে র‌্যাব। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করতে পারবো।
খন্দকার আল মঈন বলেন, আদালতের নির্দেশে আমরা মামলাটির তদন্তভার পাওয়ার পর রিমান্ডে এনে অনেককে জিজ্ঞাসাবাদ করেছি। মামলার তথ্য-উপাত্ত প্রমাণের জন্য আলামত পরীক্ষা করতে দেশের বাইরে পাঠানো হয়েছে। যার প্রতিবেদন মাত্র কিছুদিন আগে পেয়েছি। এখনো তদন্ত চলমান রয়েছে। আমাদের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা চাই এটির তদন্ত দ্রুত শেষ হোক এবং নিরপরাধ কেউ সাজা না পান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com