শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হলুদ খুবই উপকারি: ব্যবহারে ভুল হলেই বিপদ!

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

ত্বকে জেল্লা ফেরাতে হলুদ আর চন্দন লাগানোর প্রথা বহু যুগ ধরে চলে এসেছে। দই আর হলুদের ঘরোয়া রূপটান ব্যবহার করেন প্রিয়ঙ্কা চোপড়াও। ত্বকের যে কোনও সমস্যার জন্য লোকে আগে হলুদের খোঁজ করেন। হলুদ বহু ক্ষেত্রে দারুণ কাজও করে। কিন্তু লাগানোর সময়ে কিছু ভুলের কারণে হীতে বিপরীত হতে পারে। তখন ত্বকে নানা রকম সমস্যা বেড়ে যেতে পারে, র‌্যাশ পর্যন্ত বেরিয়ে যেতে পারে। কী ভুল জেনে নিন।
কীসের সঙ্গে মেশাবেন: হলুদ আর দই বা হলুদ আর চন্দন মিশিয়ে ফেস প্যাক বানানোর চলই সবচেয়ে বেশি। তবে অনেকেই অহেতুক নানা ধরনের উপকরণ মিশিয়ে ফেলেন। হলুদ এমনিই ত্বকের নানা সমস্যার জন্য উপকারি। তার সঙ্গে বিনা কারণে একাধিক উপকরণ মেশাবেন না। কোনটা মিশে কি প্রক্রিয়া হবে আগে থেকে বোঝা মুশকিল।
অনেকক্ষণ রাখা: হলুদ বেশিক্ষণ রাখলে ত্বকে হলদে দাগ পড়ে যাবে। তাই ২০ মিনিটের মধ্যে প্যাক ধুয়ে তুলে ফেলুন। তবে মনে রাখবেন, যে কোনও ফেস প্যাকই ২০ মিনিটের বেশি রাখা ভাল নয়।
মুখ ভাল করে না ধোয়া: মুখে ফেস প্যাক লাগানোর পর অনেকেই ভাল করে ধুয়ে পরিষ্কার করেন না। কিন্তু এতে সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে। হলুদ বেশিক্ষণ ত্বকে থাকলে নানা রকম র‌্যাশ বেরোতে পারে।
সমান ভাবে না লাগানো: মুখে ছোপ ছোপ দাগ হয়ে যাবে যদি হলুদের ফেস প্যাক সমান ভাবে না লাগানো হয়। সমান ভাবে না লাগালে ফেস প্যাক ঠিক মতো কাজ না-ও করতে পারে।
প্যাক তুলতে সাবান লাগানো: মুখে হলুদের প্যাক লাগানোর পর অন্তত ১২ ঘণ্টা সাবান দিয়ে মুখ ধোয়া উচিত নয়। অনেকেই এই ভুলটি করে থাকুন। শুধু পানি দিয়ে ভাল করে প্যাক পরিষ্কার করুন। সূত্র: আনন্দবাজার




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com