শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাদা বলেও নিজের ন্যাচারাল ব্যাটিংটাই করতে চান জয়

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

তিনি নিজেকে সৌভাগ্যবান ভাবতেই পারেন। অধিনায়ক আকবর আলী, টপ অর্ডার পারভেজ ইমন, তানজিদ হাসান তামিম আর সাহাদাত হোসেন দিপুরা এখন কোথাও নেই। শামীম পাটেয়ারী সুযোগ পেয়েও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। সেখানে টেস্টে সুযোগ পেয়ে দ্বিতীয় ম্যাচেই নিজেকে মেলে ধরেছেন মাহমুদুল হাসান জয়। নিউজিল্যান্ডের মাটিতে ট্রেন্ট বোল্ট, টিম সাউদির মত বিশ্বমানের সেরা বোলারদের বিপক্ষে ৭৮ রানের এক অসাধারণ ইনিংস খেলে নজর কেড়েছেন চাঁদপুরের ২১ বছরের যুবা মাহমুদুল হাসান জয়। সেটাই শেষ নয়। এবার বিপিএল অভিষেকেও হাসছে তার ব্যাট। এরই মধ্যে ৯ ম্যাচে ২২৭ রানও করেছেন। ধরেই নেয়া যায়, টেস্টে ভাল খেলা এবং লিটন দাসের সঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ওপেন করতে নেমে দারুণ খেলার কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন জয়।
কেমন লাগছে এত অল্প সময়ের ব্যবধানে টেস্টের পর ওয়ানডে দলে সুযোগ পেয়ে? মাহমুদুল হাসান জয়ের জবাব, ‘আমি অবশ্যই খুব খুশি। টেস্টের পর ওয়ানডেতেও সুযোগ পেয়েছি।’ টেস্টে ভাল খেলেছেন। সেটা ছিল লাল বলে। আর এবার ওয়ানডে খেলতে হবে সাদা বলে। বলের ধরণ আর চরিত্রই শুধু নয়, খেলার আকার, মেজাজ ও ধরন- সবই ভিন্ন। নিজেকে কিভাবে মানিয়ে নেবেন?
জয় প্রস্তুত। নিজেকে সেভাবে তৈরি করছেন এবং সবচেয়ে বড় কথা, টেস্টের মত একদিনের সীমিত ওভারেও নিজের ন্যাচারাল খেলা খেলার ইচ্ছে আছে তার। ‘সাদা আর লাল বল টোটালি ডিফারেন্ট। চেষ্টা করবো যে তিনটি ওয়ানডে আছে, তাতে কিভাবে আমি আমার যে ন্যাচারাল গেম আছে তা খেলতে।’ প্রতিপক্ষ আফগানিস্তানকে এখন বিশ্ব ক্রিকেটের অন্যতম ভাল দল বলে অভিহিত করে জয় বলেন, ‘আফগানিস্তান এখন একটা ভাল দল। তাদের টপ কোয়ালিটির স্পিনার আছে।’ তবে নিজ দলকে নিয়েও তার প্রত্যাশা কম নয়। আমরা যদি আমাদের টপ পারফরমেন্স করতে পারি, ‘তাহলে আমরাও ভাল কিছু করবো।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com