মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হিন্দু উত্তরাধিকার আইন বাতিলের চক্রান্তের প্রতিবাদ

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

হিন্দু উত্তরাধিকার আইন বাতিলের চক্রান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু পরিষদ। গতকাল শুক্রবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ প্রতিবাদ করা হয়। এ সময় নারায়ণগঞ্জে মন্দির ভাঙচুর ও চট্টগ্রামের সীতাকু-ের ২২টি জেলে পরিবারকে পুড়িয়ে হত্যার ষড়যন্ত্রসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া হিন্দু নির্যাতনের সুষ্ঠু বিচার নিশ্চিত ও সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানানো হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, যুগ যুগ ধরে পবিত্র শাস্ত্রের বিধান অনুসারে হিন্দু স¤প্রদায়ের তথা সনাতন সমাজের পরিবারগুলো শান্তিতে আছে। কিন্তু কতিপয় এনজিওসহ একটি বিশেষ মহলের কারসাজিতে তা বিনষ্ট করা এবং বাংলাদেশকে অচিরেই হিন্দুশূন্য করার ষড়যন্ত্র হচ্ছে।
বিক্ষোভ সমাবেশে হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি দিপংকর শিকদার দিপু হিন্দু আইন পরিবর্তন আইন পাস না করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। সা¤প্রতি বিভিন্ন সময় সহিংসতা ও প্রত্যেকটি হামলার ঘটনার আইনগত ব্যবস্থা নিশ্চিতসহ সরকারের নির্বাচনি ইশতেহার মোতাবেক সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com