শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে : মির্জা ফখরুল

ইকবাল হোসেন:
  • আপডেট সময় শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেশে দুর্নীতি ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। প্রতিটি ক্ষেত্রে ক্যান্সারের মতো দুর্নীতি ছড়িয়ে পড়েছে। এমন একটি জায়গা নেই যেখানে দুর্নীতি করা হচ্ছে না। বাংলাদেশের মানুষ যে অধিকারের জন্য যুদ্ধ করেছিল, সংগ্রাম করেছিল। ন্যূনতম সেই ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে দেশের মানুষ। ড়শশনিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের লেখা স্মৃতির অ্যালবাম বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দুদকের উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করার প্রসঙ্গে ফখরুল বলেন, দুর্নীতি দমন কমিশনের একজন কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। কেন করা হয়েছে? কারণ দুর্নীতির সাথে জড়িত থাকার কারণে যে ব্যক্তিগুলোকে তিনি চিহ্নিত করেছিলেন সেই মানুষগুলোই শরীফ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করেছে। কোনো রকমের সুষ্ঠু তদন্ত ছাড়াই তাকে অপসারণ করা হয়েছে। নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে তিনি বলেন, আমরা পূর্বেই বলেছি নির্বাচনকালীন সময়ে যদি সরকারের পরিবর্তন না হয় এবং সরকার যদি নির্দলীয় না হয় তাহলে নির্বাচন কমিশন দিয়ে কোনো কাজ হবে না।
বিএনপি মহাসচিব বলেন, আজকে নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে। শুধুমাত্র নির্বাচন কমিশনার গঠন করে, তার জন্য সার্চ কমিটি গঠন করে, জনগণের সাথে প্রতারণা করে, জনগণকে বোকা বানিয়ে ২০১৪ ও ১০১৮ সালের মতো তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়। একদলীয় শাসন ব্যবস্থা করতে চায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপার্চায অধ্যাপক আনোয়ার উল্লাহ্ চৌধুরী। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপার্চায অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খান প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com