বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিজয়নগরে মেট্রোসেমের পৃষ্ঠপোষকতায় নিদারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের উদ্বোধন

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউপির নিদারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেট্রোসেম গ্রুপ অব কোম্পানি এক ব্যতিক্রমধর্মী শহীদ মিনার নির্মাণের উদ্যোগ গ্রহণ করে, এরই ধারাবাহিকতায়। সোমবার ২১ শে ফেব্রুয়ারী মহান ভাষা দিবস ও শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে, নিদারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এইস ইরফান উদ্দিন আহমেদ। উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ পারভীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রাবেয়া আসফার সায়মা, আরো উপস্থিত ছিলেন মেট্রোসেম গ্রুপের হেড অফ ব্র্যান্ড হুমায়ুন মোর্শেদ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান, ইউপি চেয়ারম্যান সারোয়ার রহমান ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া, প্রধান শিক্ষক আবদুর নূর, নাসির মেম্বার, প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি মৃণাল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত মেট্রোসেম গ্রুপের হেড অফ ব্র্যান্ড হুমায়ুন মোর্শেদ খান বলেন, ‘ভাষার ভালোবাসায় চেতনার নির্মাণে, শহীদ মিনার হোক সকল শিক্ষা প্রাঙ্গণে’ এই স্লোগানটি সারাদেশে ছড়িয়ে দিতে চায় মেট্রোসেম গ্রুপ, যাতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি এবং স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিগণ স্থায়ী শহীদ মিনার নির্মাণে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে। মেট্রোসেম গ্রুপ দেশ ও জাতির কল্যাণে এবং আগামীর প্রজন্মের ভবিষ্যৎ বিনির্মাণে এমন উদ্যোগে পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ। এমন মহতী উদ্যোগকে অনুষ্ঠানে উপস্থিত সকলে সাধুবাদ জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com