শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডোমারে ৪দিন ব্যাপী নৃত্য কর্মশালা

আনিছুর রহমান মানিক ডোমার (নীলফামারী) :
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

নীলফামারীর ডোমারে সাহিত্য ও সংস্কৃতি পরিষদ আয়োজিত ৪দিন ব্যাপী নৃত্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৩টায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়। ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মিজানুর রহমান সোহাগের সভাপতিত্বে অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, গোলাম মোস্তফা, শিক্ষক প্রভাত কর্মকার প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ পরশ কুমারচন্দ, সহ-সভাপতি রতন কুমার রায়, অর্থ সম্পাদক বিমান সাহা, সংগঠক রুমন ইসলাম, বিবর্তন নাট্য গোষ্ঠির সাধারণ সম্পাদক প্রিন্স চাকলাদার উপস্থিত ছিলেন। প্রধান প্রশিক্ষক হিসাবে পাঠদান করেন বাংলাদেশ টেলিভিশনের নৃত্য শিল্পী ঢাকা সৃষ্টিশীল একাডেমি প্রতিষ্ঠাতা ও পরিচালক শরিফ মিয়া। উক্ত কর্মশালায় ৩০ জন নৃত্য শিল্পী অংশগ্রহন করেন। আগামী ২৩ ফেব্রুয়ারি কর্মশালার সমাপনি দিবস অনুষ্ঠিত হবে বলে সংগঠনের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মিজানুর রহমান সোহাগ জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com