বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ছাড়পত্র পেলো রাজ-পরীর সিনেমা, মুক্তি শিগগিরই

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

চলচিচত্র সেন্সর বোর্ড কতৃক ছাড়পত্র পেলো নন্দিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা ‘গুণিন’। ছবিতে প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করেছেন শরিফুল রাজ ও পরীমনি। খুব দ্রুত প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। গুণিন সিনেমায় রমিজ ও রাবেয়া চরিত্রে দেখা যাবে রাজ ও পরীমনিকে। এই সিনেমার শ্যুটিং করতে গিয়েই পরিচয়, তারপর প্রণয়, অতঃপর পরিণয়। সিনেমার রাবেয়া-রমিজ এখন বাস্তবে বেঁধেছেন সংসার। তবে সিনেমায় তাদের পরিণতি কি হয়? সিনেমাতেও কি তারা বাঁধতে পারবেন এমন সুখের সংসার? এমন প্রশ্নের উত্তর পেতে হলে গিয়ে দেখতে হবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা গুণিন।
গুণিন সিনেমার নাম চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। সেই সঙ্গে দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরও অনেককেই দেখা যাবে এই সিনেমায়।
সিনেমার পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘গুণিন সেন্সর সার্টিফিকেট পেয়েছে। এটা আমাদের পুরো দলের জন্য খুবই আনন্দের সংবাদ। সেন্সর বোর্ডের দুই-একজন আমাকে জানিয়েছেন যে, তাদের সিনেমাটা খুব ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি গুণিন সিনেমা হলে মুক্তি পাবে। হলে চলার পর সিনেমাটি আবার চরকির পর্দায় দর্শক দেখতে পারবে। আমার ধারণা, দর্শক সিনেমাটি উপভোগ করবে। সিনেমায় যারা যারা অভিনয় করেছেন প্রত্যেকে চমৎকার পারফমেন্স দেখিয়েছেন। আমি পরিচালক হিসেবে সকলের কাজে খুবই খুশি। দর্শক সিনেমা দেখলেই বুঝতে পারবে যে সবাই খুব ডেডিকেটেড ছিল।’
পরিচালক আরও বলেন, ‘গুণিন সিনেমার গল্প হাসান আজিজুল হক স্যারের ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে নেয়া। আমার শিক্ষাজীবনেরও গুরু তিনি। ছোটগল্পকে সিনেমায় রূপ দেয়া খুব চ্যালেঞ্জিং। কিন্তু, সাহস নিয়ে কাজটি করেছি। হাসান স্যারের লেখা মানেই তো জীবনভিত্তিকি। সেই সাথে প্রথম থেকেই পাশে ছিল চরকি। এই কাজটি করতে গিয়ে ভীষণ উপভোগ করেছি।’ এ বিষয়ে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা বলেন, ‘২০ ফেব্রুয়ারি গুণিন সেন্সর সার্টিফিকেট পেয়েছে। এই প্রথম চরকি প্রযোজিত কোনো সিনেমা প্রথমেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আমাদের জন্য এটা নতুন অভিজ্ঞতা। আপনারা হলে গিয়ে গুণিন দেখুন।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com