শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিমানের সুবর্ণ জয়ন্তীতে স্বারক ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি বিশেষ স্বারক ডাকটিকেট, একটি খাম ও একটি ডাটা কার্ড অবমুক্ত করেছেন। শেখ হাসিনা গতকাল বুধবার সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে ১০ টাকা মূল্যমানের একটি স্বারক ডাকটিকেট, ১০ টাকা মূল্যমানের একটি খাম ও ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড অবমুক্ত করেন। এ অনুষ্ঠানে একটি বিশেষ ক্যান্সেলার ব্যবহার করা হয়। সূবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিমানের একটি স্যুভনিয়র গ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন উপস্থিত ছিলেন। এ ডাকটিকেট, খাম ও ডাটা কার্ড ডাকটিকেট ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রয় করা হবে এবং পরে দেশের অন্যান্য জিপিও ও প্রধান পোস্ট অফিসেও পাওয়া যাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com