শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বুস্টার ডোজ টিকা নিলেন খালেদা জিয়া

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনাভাইরাসের বুস্টার ডোজ টিকা নিয়েছেন। গতকাল বুধবার বিকেল পৌনে ৫টায় রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে বুস্টার ডোজ টিকা নেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন। বুস্টার ডোজ টিকা নিতে বিকেল ৪টা ১০ মিনিটে গুলশান ফিরোজায় নিজ বাসভবন থেকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে উদ্দেশ্য রওনা দেন বেগম জিয়া। বিকেল ৪টা ৩৫ মিনিটে হাসপাতালে পৌঁছান তিনি। এরআগে গত ১৯ জুলাই বেগম খালেদা জিয়া করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা নিয়েছিলেন। পরে গত ১৮ আগস্ট মডার্নার তৈরি করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন তিনি।
গত ১১ এপ্রিল বিএনপি চেয়ারপারসন করোনায় আক্রান্ত হয়েছিলেন। আক্রান্ত হওয়ার ২৭ দিন পর করোনা নেগেটিভ হয়েছিল খালেদা জিয়ার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com