শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পূজা চেরির বৃহস্পতি তুঙ্গে

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

বর্তমান সময়ের অন্যতম আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। নায়িকা হিসেবে অভিষেক সিনেমা দিয়েই দর্শকমনে জায়গা করে নিয়েছেন। শিশুশিল্পী হিসেবে মিডিয়াতে পা রাখলেও অল্পদিনেই সেই খোলস ভেঙে বেরিয়ে এসেছেন তিনি। নির্মাতাদের পছন্দের তালিকায় রয়েছেন এই নায়িকা। হাতে রয়েছে বেশ ক’টি সিনেমার কাজ। সিয়ামের সঙ্গে জুটি বেঁধে সফল হয়েছেন পূজা। সম্প্রতি শেষ করেছেন দেশ সেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘গলুই’ সিনেমার কাজ। এটি পূজার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা। এদিকে আসছে ঈদে পূজা অভিনীত দুটি সিনেমা মুক্তি পাচ্ছে বলে শোনা যাচ্ছে। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে পূজা নিজেও ‘শান’ ও ‘গলুই’ সিনেমার কথা জানিয়েছেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে পূজা চেরির বৃহস্পতি তুঙ্গে। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত এই নায়িকা।
এ প্রসঙ্গে পূজা চেরি রাইজিংবিডিকে বলেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে নায়িকা হয়ে প্রথমবারের মতো কাজ করেছি। এটা অন্যরকম ভালো লাগা। এই সিনেমাটি আসছে ঈদে মুক্তি পাচ্ছে। এছাড়া সিয়ামের বিপরীতে ‘শান’ সিনেমাটিও ঈদে মুক্তি পাবে। দুটি সিনেমার প্যাটার্ন ভিন্ন। দুটি সিনেমাই দর্শকদের ভালো লাগবে।’ খোরশেদ আলম খসরু প্রযোজিত ‘গলুই’ পরিচালনা করেছেন এস এ হক অলিক। সরকারি অনুদানের এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন শাকিব-পূজা। সিনেমায় শাকিবের নাম লালু। পেশায় ঢুলি। আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ।
‘পোড়ামন-২’ ও ‘দহন’-এর পর সিয়াম-পূজা জুটিকে নিয়ে ‘শান’ নির্মাণ করা হয়। পুলিশি অ্যাকশন থ্রিলার গল্পের এই সিনেমা পরিচালনা করেন এম রাহিম। সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। সিয়াম-পূজা চেরি ছাড়া এতে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com