বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গুগল ম্যাপ থেকে আয় করার উপায়

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

সার্চ ইঞ্জিন গুগলের অন্যতম জনপ্রিয় অ্যাপ গুগল ম্যাপ। যা জীবনকে করেছে সহজ থেকে সহজতর। বিশ্বের যে প্রান্তেই যান না কেন গুগল ম্যাপের কল্যাণে রাস্তা চিনতে অসুবিধা হবে না। সঙ্গে একটি স্মার্টফোন থাকলেই হলো। সার্চ ইঞ্জিন গুগলের ম্যাপের সাহায্যে এখন যে কোনো স্থানে সহজেই যাতায়াত করতে পারবেন। অবস্থান, দূরত্ব ও সেখানে পৌঁছাতে কোন পরিবহনে কত সময় লাগবে এমনকি সেখানে যাওয়ার কতগুলো রাস্তা আছে সবই জানান দেয় গুগল ম্যাপ। তবে শুধু ঠিকানা খোঁজার জন্য নয় এবার গুগল ম্যাপে আয়ও করতে পারবেন।
এজন্য প্রথমে আপনাকে গুগলে তালিকাভুক্ত ব্যবসাগুলো খুঁজে বের করতে হবে। যেগুলো এখনো যাচাই করা হয়নি। এরপর আপনাকে এই ব্যবসার মালিকদের একটি ই-মেইল পাঠাতে হবে। যেন তারা যাচাইকরণ সম্পন্ন করে তালিকাভুক্ত হতে পারে। কারণ গুগলের নীতি অনুসারে, যদি কোনো ব্যবসা যাচাই করা না হয়, তবে কয়েকদিনের মধ্যে এটি তালিকা থেকে সরিয়ে দেওয়া হবে।
সেক্ষেত্রে কোনো ব্যবসায়ী বা মালিকপক্ষকে যাচাইকরণে সহায়তা করলে বিনিময়ে আপনাকে কিছু পরিমাণ টাকা দেবে তারা। এই পদ্ধতিটি গুগল ম্যাপ থেকে আয় করার খুবই সহজ ও কার্যকর উপায়। অনেকেই এই পদ্ধতিতে ২০ থেকে ৫০ ডলার পর্যন্ত আয় করছেন বলে জানা যায়। এছাড়া গুগল ম্যাপে কন্ট্রিবিউশন করতে পারেন। কন্ট্রিবিউশন করে নির্দিষ্ট লেভেল পার করলেই বিভিন্ন গুডিস পাঠায় সংস্থাটি। তবে সেক্ষেত্রে কোনো টাকা পাবেন না গ্রাহক। তবে কন্ট্রিবিউটারদের একটি করে স্টার মার্ক দেওয়া হয়।
নতুন কোনো জায়গা সংযোজন, নতুন ছবি সংযুক্তিকরণ, রিভিউ, প্রশ্ন-উত্তরসহ বিভিন্ন কন্ট্রিবিউশনের জন্য পয়েন্ট দিতে থাকবে গুগল। এভাবে নির্দিষ্ট গণ্ডি পার করলেই স্টার যুক্ত হয় কন্ট্রিবিউটারদের প্রোফাইলে। সূত্র: হিন্দুস্থান নিউজ হাব




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com