শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বান্দরবানে ৪ ছেলেসহ পাড়াপ্রধানকে কুপিয়ে হত্যা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে চার ছেলেসহ পাড়াপ্রধানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে রুমা বাজার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে গালেঙ্গ্যা ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের আবুপাড়ায় এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- আবুপাড়ার কারবারি (পাড়াপ্রধান) লকরুই ম্রো (৭০) এবং তার ৪ ছেলে রুনতুই ম্রো (৩৫), রেংঙি ম্রো (৩০), মেনওয়াই ম্রো (২৫) ও রিংরাও ম্রো (২০)।
স্থানীয়দের বরাত দিয়ে গালেঙ্গ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো বলেন, কারবারির পরিবার পাড়ার লোকজনের উপর জাদুটোনা করছিল বলে কথা ওঠে। তাতে পাড়ার লোকজন মারা যাচ্ছে- এমন গুজবও ছড়ানো হয়। সেই অভিযোগ তুলে পাড়ার লোকজনই তাদেরকে কুপিয়ে মেরেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানা ওসি আবুল কাসেম বলেন, ঘটনাস্থলটি অনেক দুর্গম এলাকায়। ওই এলাকায় নেটওয়ার্কের সমস্যার কারণে তথ্য পেতেও দেরি হয়। আমরা খবর পেয়েছি অনেক পরে। পুলিশের একটি দল দুপুরে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com