শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী ২২ বছর পর গ্রেফতার

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

জামালপুরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ২২ বছর পর গ্রেফতার করেছে র?্যাব ১৪। গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী)দুপুরে র?্যাব-১৪এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৯ মে ২০০০ সালে জামালপুরের মেলান্দহ উপজেলার কাংগালকুর্শা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাই আসর উদ্দিনকে কুপিয়ে গুরুত্বর আহত করে আব্দুল জলিল(৭২)। পরের দিন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আসর উদ্দিনের মৃত্যু হয়। হত্যার পর বিগত প্রায় ২২ বছর যাবত বিভিন্ন জায়গায় ছদ্মবেশ ধারণ করে পলাতক ছিলেন আব্দুল জলিল। গত ৮ আগষ্ট ২০১৮ সালে জামালপুরের বিশেষ দায়রা জজ জহুরুল কবির আসামী আব্দুল জলিলকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। ঐ হত্যা মামলা দায়েরের পর থেকে আব্দুল জলিল পলাতক ছিলেন। র?্যাব-১৪ তথ্য প্রযু্িক্ত ব্যবহার করে র‌্যাবের একটি আভিযানিক দল জেলার মাদারগঞ্জ উপজেলার হাটমাগুরা এলাকা থেকে বৃহস্পতিবার ভোররাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আব্দুল জলিলকে গ্রেফতার করে। সংবাদ সম্মেলনে র?্যাবের সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com