বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাথে রেড ব্রিজ’র ডেপুটি মেয়র জোৎস্না ইসলামের মতবিনিময়

শ. ই. সরকার জবলু মৌলভীবাজার :
  • আপডেট সময় শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাথে ব্রিটেনের লন্ডন রেড ব্রিজ’র কাউন্সিলর ও ডেপুটি মেয়র মৌলভীবাজারের সন্তান জোৎস্না ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ২৫ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যার পর। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নির্বাহী সদস্য বেলাল তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমনের সঞ্চালনায় স্থানীয় আর এস কায়রান রেস্টুরেন্টের কনফারেন্স হলে অনুষ্ঠিত এ মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় জোৎস্না ইসলামকে। বিশেষ অতিথি ছিলেন লন্ডন রেড ব্রিজের আরেক কাউন্সিলর শাম ইসলাম ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মুন কোরেশী। মতবিনিময় সভার শুরুতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অতিথিদেরকে বরণ করার পর ভাষা শহীদসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং লন্ডনের বিশিষ্ট কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুরের দ্রুত সুস্থ্যতা কামনা করা হয়। পরে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি জোৎস্না ইসলাম, বিশেষ অতিথি শাম ইসলাম ও মুন কোরেশীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। মতবিনিময় সভায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডসহ দেশে পেশাদার সংবাদকর্মীদের নানা প্রতিবন্ধকতা ও ব্রিটেনে ব্রিটিশ-বাংলাদেশী সংবাদকর্মীদের পেশাদারিত্ব নিয়ে আলোচনা হয়। অতিথিরা তাদের বক্তব্যে দেশের অর্থনীতির চাকা সচল রাখায় রেমিট্যান্স যোদ্ধাদের ভূমিকা, বিমান বন্দরে রেমিট্যান্স যোদ্ধাদেরকে নানা হয়রানি, দেশের সাথে ব্রিটিশ-বাংলাদেশী নতুন প্রজন্মের সম্পর্ক কিভাবে আরো শক্তিশালী করা যায় কিংবা কি কি কারণে দেশের প্রতি তাদের অনীহা রয়েছে তা নিয়েও আলোচনা করেন। গুরুত্বপূর্ণ এ মতবিনিময় সভায় অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা শ. ই. সরকার জবলু, উপদেষ্টা জিতু তালুকদার, সহ সভাপতি মামুনুর রহমান চৌধুরী মসু, প্রবাস জার্নাল’র নিজস্ব প্রতিবেদক জাবেদ ভুঁইয়া, আমার গৌরব ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা সভাপতি মোঃ আলতাফুর রহমান ও সাধারণ সম্পাদক শিরিন আক্তার, সিনেবাজ’র অফিস ম্যানেজার ছামিয়া সিদ্দিকা, নিসচা’র মৌলভীবাজার সভাপতি খিজির মোঃ জুলফিকার, মোহাম্মদ সাজ্জাদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইমরান খান, সহ-দপ্তর সম্পাদক রুহুল আলম রণি, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাজন আবেদিন রাজু, সিনেবাজ’র ফটো সাংবাদিক ইকবাল আপন প্রমুখ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com