শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি রতন হাজী

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভায় গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা বণিক সমিতির সভাপতি অ্যাডভোকেট আশরাফুল ইসলাম রতন হাজী সভাপতি, আবুল হোসাইন সহ-সভাপতি, মো. ফরহাদ ঢালী সাধারণ সম্পাদক ও আরিফা শিরিন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার সকালে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ভালুকা কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় তাদের নির্বাচিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক ইসকান্দার আলী, সহকারী পরিচালক বিপ্লব, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার শাহজাহান কবীর, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার যুবরাজ চন্দ্র পাল, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর জেনারেল ম্যানেজার খন্দকার শামীম আলম, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী নুর মুহাম্মদ, মাওনা জোনাল অফিসের ডিজিএম আহমদ শাহ আল জাবের প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com