শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গোপালগঞ্জের ধর্ষণকাণ্ডে ৬ জনের প্রতীকী ফাঁসি কার্যকর

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

সহপাঠি শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ধর্ষকদের প্রতীকী ফাঁসি দিলেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর শিক্ষার্থীরা। গতকাল রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে প্রশাসনিক ভবনের সামনে এ প্রতীকী ফাঁসি কার্যকর করা হয়।
প্রতীকী ফাঁসিতে আন্দোলনরত ৬ শিক্ষার্থী নিজেরাই আসামি সাজেন। জল্লাদ হন ইইই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাসান হৃদয় আর বিচারক হন বিইজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শেখ ফাহিম।
পরে জল্লাদ হাসান হৃদয় প্রতীকী আসামিদের মুখ কালো কাপড়ে ঢেকে গলায় ফাঁসির দড়ি পরিয়ে দেন এবং বিচারক শেখ ফাহিম ফাঁসির আদেশ দিলে আসামিদের ফাঁসির রায় কার্যকর করা হয়। পরে আন্দোলন স্থল থেকে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে গিয়ে শেষ হয়। এ কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আন্দোলনরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com