শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইলে আলোচনা সভা

সুলতান মাহমুদ নড়াইল :
  • আপডেট সময় রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় শহরের পুরাতন টার্মিনালস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে মহিলা আওয়ামীলীগ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা আওয়ামীলীগের জেলা সহ-সভাপতি গুলশান আরা বুলু। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মহিলা আওয়ামীলীগ জেলা শাখার সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইসমত আরা। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি মলয় কুন্ডু, মহিলা আওয়ামীলীগ জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অর্পণা রানী বিশ^াস, যুগ্ন-সম্পাদক নড়াইল পৌরসভার সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর ইপিরাণী অধিকারী, সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা, মহিলা আওয়ামীলীগ নেত্রী নার্গিস সুলতানা চিলি, ওয়াহিদা হাবীব। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে, মহিলা আওয়ামীলীগ নেত্রী আইভী রহমানের প্রতিকৃতিতে এবং শহরের পুরাতন টার্মিনালস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন। আলোচনা শেষে মৃত্যুবরণকারী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এসএম ফজলুর রহমান জিন্নাহসহ দলীয় নেতাÍকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com