শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সীতাকুন্ডে দেশীয় অস্ত্রের মহড়ায় জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ

সীতাকুন্ড প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

সীতাকু-ের ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর এলাকায় দেশীয় অস্ত্র চাপাতি, রামদা প্রদর্শন করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ ইলিয়াছ সীতাকু- থানায় বাদী হয়ে অভিযোগ দায়ের করেন এবং গণমাধ্যমে বিবৃতি প্রদান করেন। থানায় দায়ের করা ইলিয়াছের অভিযোগ সূত্রে জানা যায়, ২৭ ফেব্রুয়ারি রবিবার বেলা এগারোটায় পূর্ব শত্রুতার জের ধরে ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর এলাকার বাসিন্দা মোঃ ইলিয়াছের ঘর বাড়ি ও জায়গাজমি দখল করতে আসে একই এলাকার মোজাহেদ চৌধুরী তার সঙ্গী দল। এসময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ ইলিয়াছের। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মোজাহেদ চৌধুরীর নেতৃত্বে মোঃকাউছার, সুফিয়ানসহ ৫০/৬০ জনের একটি সন্ত্রাসীদল দেশীয় অস্ত্রসস্ত্র ও গোলাবারুদ নিয়ে ঘর ভিটা দখলের চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এসময় মোঃ ইলিয়াছ ও তার পরিবারের লোকজন দখলে বাঁধা দিতে চাইলে তাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে আহতরা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে সীতাকু- থানা থেকে ঘটনাস্থলে পুলিশের একটি টীম উপস্থিত হলে অভিযুক্তরা পালিয়ে যায় বলে জানান আহত ভুক্তভোগী ইলিয়াছ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com