শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টঙ্গীতে যুগান্তর স্বজন সমাবেশের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বশির আলম টঙ্গী (গাজীপুর) :
  • আপডেট সময় সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

গাজীপুরে টঙ্গীতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে স্বজন সমাবেশের উদ্যোগে দৈনিক যুগান্তর ও স্বজন সমাবেশ এর-২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় বড় দেওড়াস্থ ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে সভাকক্ষে আলোচনা সভা, কেক কাটা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে যুগান্তরের প্রতিষ্ঠাতা যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়াও যুগান্তরের প্রকাশক ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, সম্পাদক সাইফুল আলম ও বিভাগীয় সম্পাদক হিমেল চৌধুরীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া করা হয়।
যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখার সভাপতি সাংবাদিক অলিদুর রহমান অলির সভাপতিত্বে ও সহ সভাপতি বশির আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর সিটি করপোরেশন ৫৩ ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ সোলেমান হায়দার। এতে উপস্থিত ছিলেন টঙ্গী প্রেসক্লাবে সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়াজ উদ্দিন, টঙ্গী থানা প্রেসক্লাবে সহ সভাপতি রোমান শেখ, সমাজ কর্মী ডাঃ নয়ন পাটোয়ারী, সাংবাদিক আশিকুর রহমান, জসিম উদ্দিন, জাফর আলী, অভিযাত্রার পরিচালক হাজী মনিরুজ্জামান, বাইজীদ বোস্তামী মুরাদ, আহমেদ মাঝি, লিটন সিকদার, স্বজন লিটন মিয়া, নুর নাহার রিতু হাওলাদার, জাহিদ হাসান জনি, হাজী আঃ রশিদ, জয় চৌধুরী, সুজন, সোহাগ প্রমুখ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন স্বজনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান। শেষে উপস্থিত সবার মাঝে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com