শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তিতাসে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ডায়াবেটিস সচেতনতা দিবস পালন

আরিফুর রহমান (তিতাস) কুমিল্লা :
  • আপডেট সময় সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

কুমিল্লার তিতাসে ডায়াবেটিস রোগ সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবারের মতো এবারও পালিত হয়েছে ‘ডায়াবেটিস সচেতনতা দিবস’। ২৮ ফেব্রুয়ারি ডায়াবেটিক সমিতির (বাডাস) এর ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সাব-অধিভুক্ত “তিতাস ডায়াবেটিক সমিতির উদ্যোগে আলোচনা সভা, র‌্যালী, দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা সহ নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। তিতাস ডায়াবেটিস সমিতির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. মোর্শেদ, সহকারী কমিশনার (ভূমি) কেএম আবু নওশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা: মোঃ. সরফরাজ হোসেন খান, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সেতারুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূর নবী, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল হক সরকার, জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, জিনিয়াস ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, তিতাস ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া সহ সমিতির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভার পূর্বে গৌরিপুর-হোমনা সড়কে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। জুনিয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা উক্ত র‌্যালীতে অংশগ্রহণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com