শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ধোবাউড়ায় সদর বাজারে রাস্তার ঢালাই কাজ সম্পন্ন না হতেই ফাটল শুরু

খোকন মিয়া ধোবাউড়া :
  • আপডেট সময় সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

ময়মনসিংহের ধোবাউড়ায় সদর বাজারে এল জিইডি’র নতুন রাস্তার ঢালাই কাজ সম্পন্ন না হতেই বিভিন্নস্থানে দেখা দিয়েছে ফাটল। ঢালাই দেওয়ার পর পানি না দেওয়ায় দুদিন না যেতেই ফাটল শুরু হয়েছে বলে দাবি করছে উপজেলা এল জিইডি অধিদপ্তর। উপজেলা এল জিইডি অধিদপ্তর সুত্রে জনা যায়, ধোবাউড়া সদর বাজার ব্রীজ থেকে পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত চারশ চল্লিশ মিটার রাস্তা ১কোটি ৩৬ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দে পুননির্মাণ কাজ পায় নেত্রকোনার ঠিকাদারি প্রতিষ্ঠান প্রিতম এন্টারপ্রাইজ। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী রাস্তা পুননির্মাণ কাজে ব্যবহার করার কারণে ঢালাই কাজ সম্পন্ন নাতেই ফাটল শুরু হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে দায়িত্বে থাকা ধোবাউড়া বাজার ব্যবসায়ী মোশাররফ হোসেন বলেন, উপজেলা এল জিইডি অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলীদের উপস্থিতিতে রাস্তার ঢালাই দেওয়া হয়েছে। কেন ফাটল শুরু হয়েছে তা আমি জানি না। তদারকির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী মাহবুবুল করিম বলেন, ঢালাই দেওয়ার সময় রোদের তাপমাত্রা বেশী থাকার কারণে হয়তো ফাটল শুরু হয়েছে। যে-সব স্থানে ফাটল শুরু হয়েছে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তা ভেঙে পুনরায় ঢালায় দেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com