শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিএনপির সঙ্গে ডা. জাফরুল্লাহর কোনও সম্পর্ক নেই: মির্জা ফখরুল

ইকবাল হোসেন:
  • আপডেট সময় সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে বিএনপির কোনও সম্পর্ক নেই। তিনি নির্বাচন কমিশনের প্রশংসা করলেও বিএনপিকে কোনও মতামত দেওয়ার ক্ষমতা রাখেন না। এটা তার নিজস্ব মন্তব্য।’ গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি আয়োজিত বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দামের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নির্বাচন কমিশনারের টালবাহানা দেখিয়ে বিএনপিকে নির্বাচনে নেওয়া যাবে না। বিএনপিকে আর মুলা ঝুলানো যাবে না। সরকার প্রতারণার মাধ্যমে ক্ষমতায় টিকে আছে। নির্বাচনের আগে সরকার বলেছিল ১০ টাকা কেজিতে মানুষ চাল পাবে। কিন্তু বর্তমানে ৬০ টাকার নিচে কোনও চাল নেই। সয়াবিন তেলের লিটার হয়েছে ২০০ টাকা। মানুষের মধ্যে হাহাকার শুরু হয়েছে। বিএনপির ৬০০ নেতাকর্মীকে সরকার গুম করিয়েছে। জনগণ একদিন তার জবাব দেবে।’
মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন, শরীফুল আলমসহ অন্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ। সমাবেশকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবের আমেজ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com