শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোটালীপাড়ায় শিশু বিদ্যানিকেতনের উদ্বোধন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বলরাম শিশু বিদ্যানিকেতনের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের রামনগরে এ বিদ্যানিকতের উদ্বোধন করেন কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট বিজন বিশ^াস। এ সময় বলরাম শিশু বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা ডা. সুমন্ত কুমার গাইন, ডা. রিতা ওঝা, বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ^াস, কালিগঞ্জ বাজার কমিটির সভাপতি অনন্ত মন্ডল, ইউপি সদস্য পার্থ গাইন উপস্থিত ছিলেন। এডভোকেট বিজন বিশ^াস বলেন, উপজেলার একটি নিভৃত পল্লীতে এ শিশু বিদ্যানিকেতনটি স্থাপন করা হয়েছে। আশাকরি এ প্রতিষ্ঠানটি অত্র এলাকায় শিক্ষার আলো জ¦ালাবে। শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডা. সুমন্ত কুমার গাইন বলেন, আমি আমার বড় ভাইয়ের নামে এ প্রতিষ্ঠানটি স্থাপন করেছি। এখানে যে সকল শিশুরা ভর্তি হয়েছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে বিনামূল্যে বই, খাতা, কলম ও স্কুল ড্রেস দিয়েছি। আমার এই প্রতিষ্ঠানের সকল শিশুকে শিক্ষা গ্রহণের জন্য সকল প্রকার সহযোগিতা করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com