বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যুক্তরাষ্ট্র থেকেই সবচেয়ে বেশি টিকা পেয়েছে বাংলাদেশ

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

যুক্তরাষ্ট্র থেকে অনুদান হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা টিকা পেয়েছে বাংলাদেশ। দেশটি থেকে বাংলাদেশ মোট ৬ কোটি ১০ লাখ (৬১ মিলিয়ন) ডোজ টিকা পেয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-১৯ এর আরও ১ কোটি (১০ মিলিয়ন) ডোজ টিকা অনুদান প্রদানের মাধ্যমে সারাদেশে টিকাদান সম্প্রসারণের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অনুদান দেওয়া কোভিড-১৯ টিকার সর্ববৃহৎ গ্রহীতা হয়ে উঠেছে। এখন পর্যন্ত ৬ কোটি ১০ লাখ (৬১ মিলিয়ন) ডোজ টিকা প্রদান করেছে যুক্তরাষ্ট্র।
দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স হেলেন লা-ফেইভ বলেন, ফাইজারের তৈরি টিকার সর্বশেষ এ অনুদানের মাধ্যমে আমাদের দুই দেশের মধ্যেকার অংশীদারিত্ব ও বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে বাংলাদেশকে বেশি পরিমাণ করোনা টিকা প্রদানে আমেরিকার জনগণের উদারতার বিষয়টিই উঠে এসেছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এর মাধ্যমে নিরাপদে ও দক্ষতার সঙ্গে মানুষের কাছে টিকা পৌঁছে দিতে বাংলাদেশ সরকার ও টিকা কার্যক্রমের দ্রুত সম্প্রসারণে সম্পৃক্ত সকল অংশীদারের কাজের প্রতিফলন ঘটেছে। দূতাবাস জানায়, কোভিড-১৯ টিকা কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে সহায়তা প্রদানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ৯ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীকে যথাযথ টিকাদান ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে। এছাড়া শিক্ষার্থী ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে টিকাদানের লক্ষ্যভিত্তিক কার্যক্রম পরিচালনায় সহায়তা করেছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি), যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ডিফেন্স, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট এবং যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মাধ্যমে কোভিড সংক্রান্ত উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে ১৩ কোটি ১০ লাখ ডলারেরও বেশি অনুদান প্রদান করেছে দেশটি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com