শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

খারকিভে রুশ হামলা যুদ্ধাপরাধ: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার বোমাবর্ষণকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছেন। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, এসব হামলায় বেশ কয়েক জন বেসামরিকের প্রাণহানি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। কর্মকর্তারা জানান, তিন শিশুসহ ৯ জন বেসামরিক নিহত হয়েছেন সোমবার। তাদের অভিযোগ, রাশিয়া আবাসিক ভবনকে নিশানা করে ক্লাস্টার বোমা নিক্ষেপ করেছে।
খারকিভে রাশিয়ার সর্বশেষ হামলার আগে জেলেনস্কি জানান, ইচ্ছাকৃত বেসামরিককে নিশানা করার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য রয়েছে। বলেন, রুশ সেনারা নির্মমভাবে বিমানের কামান থেকে গুলিবর্ষণ করেছে।
গত সোমবার শেষ রাতে ইউক্রেনীয়দের উদ্দেশে এক ভাষণে তিনি আরও বলেন, এটি স্পষ্টভাবে একটি যুদ্ধাপরাধ। শান্তিপূর্ণ শহর। শান্তিপূর্ণ আবাসিক এলাকা। কোনও সামরিক স্থাপনা নেই, কয়েক জন প্রত্যক্ষদর্শী মানুষের বক্তব্য প্রমাণ করে এখানে ভুলের কোনও সুযোগ ছিল না। এটি ইচ্ছাকৃত মানুষকে ধ্বংস করা। রুশরা জানতো তারা কাদের গুলি করছে। ইউক্রেনে চলতে থাকা রুশ আগ্রাসন ঘিরে যুদ্ধাপরাধের তদন্ত শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। প্রসিকিউটর করিম এ এ খান সোমবার বলেন, এই তদন্তে ইউক্রেনের যেকোনও এলাকায় যুদ্ধরত যেকোনও পক্ষের সংঘটিত অপরাধ খতিয়ে দেখা হবে। তিনি জানান, তার কার্যালয় যত দ্রুত সম্ভব এই তদন্ত শুরু করবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com