মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গঙ্গাচড়ায় জাতীয় ভোটার দিবস পালন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২ মার্চ, ২০২২

মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করব ভোটাধিকার এ প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়ায় গতকাল বুধবার জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন। সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়নের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা। আরো বক্তব্য রাখেন মডেল থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সমাজ সেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, প্রভাষক মাহবুবুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার আইনুল হক। এর আগে একটি র‌্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ মাঠে বেলুন উড়িয়ে জাতীয় ভোটার দিবসের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এ সময় সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারি, স্কাউটস সদস্যসহ বিভিন্ন পেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com