শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালিহাতীতে এইচএসসি নবীন শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন

টাঙ্গাইল প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ২ মার্চ, ২০২২

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের এইচএসসি ২০২১-২২ শিক্ষাবর্ষে নবীন ছাত্রীদের ক্লাস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার (০২ মার্চ) দুপুরে কলেজ অডিটোরিয়ামে ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. লুৎফর রহমান মতিন। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের দাতা সদস্য সেকান্দর আলী লেবু, উপজেলা বাকশিসের সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার প্রমুখ। এসময় এলেঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন বাবুসহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, নবীন ও কলেজের সকল ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সহকারি অধ্যাপক ধনঞ্জয় কুমার সেন। বক্তারা বলেন- নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষাগ্রহণ করে অনেক ছাত্রী দেশের বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com