বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিরামপুরে বিষাক্ত স্পিরিট পানে স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু

মোঃ মশিহুর রহমান, বিরামপুর (দিনাজপুর) :
  • আপডেট সময় বুধবার, ২৭ মে, ২০২০

দিনাজপুরের বিরামপুরে বিষাক্ত স্পিরিট (অ্যালকোহল) পানে বুধবার (২৭ মে) ৫ যুবকের মৃত্যু ঘটেছে। এঘটনায় আরো ৫ জন অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। পুলিশ মৃত: ৫ জনের লাশ উদ্ধার করেছে।

জানা গেছে, বিরামপুর পৌর এলাকার মাহমুদপুর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র আঃ মতিন (২২), সুলতান আলীর পুত্র মহসীন আলী (২৭) ও তোজাম্মেলের পুত্র আজিজুল (৩০), হঠাৎ পাড়া মহল্লার স্বামী শফিকুল (৫৫) ও স্ত্রী মঞ্জুয়ারা (৩৫) মঙ্গলবার নেশা করার উদ্দেশ্যে স্পিরিট (অ্যালকোহল) পান করে। সন্ধ্যা থেকে তারা অসুস্থ্য বোধ করলে বুধবার সকাল থেকে দুপুর ১টার মধ্যে একে একে পাঁচজনের মৃত্যু ঘটে।

খবর পেয়ে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, সার্কেল এএসপি মিথুন সরকার ও বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে লাশগুলো থানা হেফাজতে নিয়েছেন। মৃত: মহসীনের পিতা সুলতান আলী জানান, নিহতরা আগে থেকে মাদকাসক্ত ছিল। স্পিরিট পানে তারা অসুস্থ্য হয়ে মারা গেছে। পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল জানান, বিরামপুর শহরের অনেক হোমিও দোকানে অবাধে স্পিরিট বিক্রি হয়। এই স্পিরিট পানেই তাদের মৃত্যু ঘটেছে।

ওসি মনিরুজ্জামান জানান, নেশা পানে ৫ জনের মৃত্যুর কথা তারা জেনেছেন। তবে কি ধরনের নেশা তারা পান করেছিল তা পরীক্ষার জন্য মৃত: পাঁচ জনের লাশ দিনাজপুর মর্গে পাঠানো হবে। বিরামপুর উপজেলা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা সোলেমান হোসেন মেহেদী জানান, তার হাসপাতালে ৬জন ভর্তি হয়েছিল। তাদের মধ্যে ৫জন মৃত্যু বরণ করেছে।

অপর দিকে স্পিরিট পানে মামুদপুর গ্রামের রানা, জর্জিস, হৃদয়, বিপ্লব ও ছাত্তার নামে ৫’জন অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে তাদের পারিবারিক সূত্রে জানা গেছে।

এমএস/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com