শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রথম সিনেমা মুক্তির আগে নতুন সিনেমায় জয়-অপু জুটি

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২ মার্চ, ২০২২

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এক দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা। তিনি নতুন প্রজন্মের নায়ক জয় চৌধুরীর সঙ্গে জুটি হয়ে চমক দেখিয়েছেন।
জয়ের সঙ্গে অপু কাজ করেছেন ‘প্রেম প্রীতির বন্ধন’ নামের সিনেমায়। এটি পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু। যা এখনও নির্মাণাধীন।
প্রথম ছবিটি মুক্তির আগেই নতুন আরও এক সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন জয় ও অপু। সিনেমার নাম ‘ট্র্যাপ’। এটি পরিচালনা করছেন দ্বীন ইসলাম।
জয় চৌধুরী বলেন, ‘অপু বিশ্বাস আপুর সঙ্গে কাজ করছি ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার। খুব মজার একটি গল্পে ছবিটি হচ্ছে। ছবিটি মুক্তি না পেলেও আমাদের জুটি রয়েছে আলোচনায়। সেই সুবাদেই আরও একটি সিনেমায় কাজের সুযোগ হলো উনার সঙ্গে। আশা করছি ভালো কিছু দর্শকদের উপহার দিবো।’ এদিকে অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমা হলে চলছে। বর্তমানে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিং করছে। তা ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ছায়াবৃক্ষ’ ও সিনেমা। জয় চৌধুর হাতেও রয়েছে বেশ কয়েকটি সিনেমা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com