শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাপন বলেছেন ‘খেলবে’; সাকিব বললেন ‘পরে জানাব’

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২ মার্চ, ২০২২

সাকিব আল হাসানের দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলা নিয়ে সৃষ্ট ধোঁয়াশা আর কাটছে না। আইপিএলে খেলার জন্য আসন্ন সফরে টেস্ট খেলতে চাননি সাকিব। কিন্তু আইপিএলে তিনি দল পাননি। পরিবর্তিত পরিস্থিতিতে সাকিব টেস্ট খেলবেন কি না এ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইতিবাচক মন্তব্য করেছিলেন। কিন্তু ২৪ ঘণ্টা পার না হতেই সাকিব বললেন, এ বিষয়ে তিনি যথাসময়ে জানাবেন।
প্রোটিয়া সফরের আগে বাংলাদেশের খেলা ২৬ টেস্টের মাঝে সাকিব মাত্র আটটিতে খেলেছেন! গত মঙ্গলবার রাজধানীতে একটি পণ্যের প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকিব। সেখানে উপস্থিত সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলবেন কি না সে ব্যাপারে। জবাবে সাকিব বলেন, ‘আপনার তো জানতে চান (আমি খেলব কি না)…. এবং আপনাদের জানিয়ে দেওয়া হবে। ‘
এর আগে গতকাল সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘হ্যাঁ। ও তো ওডিআই খেলতে যাচ্ছে। টেস্ট খেলবে না! এটা কি বললেন? চলে আসবে? ও খেলবে। আমার ধারণা খেলবে। শোনেন, আজকে খেলা শেষে দূর থেকে একটা কথা হয়েছে। কাছাকাছি তো যেতে পারি না। আমি ওকে বললাম, দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট খেলে এসে তোমার সঙ্গে কথা আছে। ও একটু হেসে বলল, আপনি যা বলেন। আমার কথা হচ্ছে ও খেলবে। ‘




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com