শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পৃথিবীতে দ্রব্যমূল্য সবসময়ই বেড়েছে, কখনও কমেনি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও স¤প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘পৃথিবীতে দ্রব্যমূল্য সবসময়ই বেড়েছে, কখনও কমেনি। যখন বাংলায় দুর্ভিক্ষ হয় তখন এক আনা অর্থাৎ ১৬ পয়সায় কয়েক কেজি চাল পাওয়া যেত। কিন্তু বাংলায় দুর্ভিক্ষ হয়েছে। দেখতে হবে দ্রব্যমূল্যের সঙ্গে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে কিনা।’ গতকাল বৃহস্পতিবার (৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে চাঁদের হাট আয়োজিত রফিকুল হক দাদু ভাই স্মরণে পদক বিতরণ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন
তথ্যমন্ত্রী বলেন, ‘মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। আপনি যদি ভোগ্যপণ্যের দামের কথা চিন্তা করেন তাহলে ভারত, ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্রে সব ভোগ্যপণ্যের দাম বেড়েছে। বাংলাদেশে সেই তুলনায় অনেক কম বেড়েছে।’ বিএনপির আন্দোলনের বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘যদি কেউ সমাবেশ করতে গিয়ে বিশৃঙ্খলা করে, জনজীবনে বিপত্তি ঘটায়, যেগুলো বিএনপি সবসময় করে এসেছে, তখন তো পুলিশকে ব্যবস্থা নিতেই হয়। যখন তারা নিজেরা মারামারি করে সেটা ঠেকানোর জন্যও পুলিশকে ব্যবস্থা নিতে হয়।’
তিনি বলেন, ‘আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাদের অন্য নেতা যারা কথা বলছেন, তাদের অনুরোধ জানাবো, সরকারের দিকে আঙুল না তুলে নিজেদের মারামারিটা আগে বন্ধ করেন।’ তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি বেশ কিছু দিন ধরে কর্মসূচি পালন করছে। খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে তারা সারা দেশে নির্বিঘেœ কর্মসূচি করেছে। কিছু কিছু জায়গায় তারা নিজেরা মারামারি করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বলে তারা যে কর্মসূচি দিয়েছে, সেটাও তারা দেশের বিভিন্ন জায়গায় পালন করেছে। তাদের কোনও অসুবিধা হয়নি। তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করুক, সেটিই আমরা চাই। গণতান্ত্রিক ব্যবস্থাকে সংহত করতে এসবের প্রয়োজন আছে।’ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন চাঁদের হাটের সদস্যরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com