শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জায়েদ খানকে শপথ করালেন ইলিয়াস কাঞ্চন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৪ মার্চ, ২০২২

অবশেষে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয়বারের মতো শপথ বাক্য পাঠ করলেন জায়েদ খান। তাকে এই শপথ করালেন সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।
গতকাল শুক্রবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৪টায় এই শপথ অনুষ্ঠান হয় বিএফডিসি প্রাঙ্গনে। এসময় আরও শপথ নেন মিশা-জায়েদ খান প্যানেল থেকে নির্বাচিত সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সুচরিতা ও অরুণা বিশ্বাস। গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর সাধারণ সম্পাদক পদ নিয়ে নানা বিতর্কে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। গত ২ মার্চ শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে রায় দেন হাইকোর্ট। যদিও এই রায়ের বিরুদ্ধে এরমধ্যে আপিল করেছেন নিপুণ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com