শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শিম চাষে কীটনাশক ছাড়াই ভালো ফলন পাচ্ছে চাষিরা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৭ মার্চ, ২০২২

শিম চাষে পরিবারের চাহিদা মিটিয়ে বাজারেও বিক্রি করেছেন। পরিত্যক্ত স্থানে শিম চাষের এ দৃশ্য কুমিল্লার বরুড়া উপজেলার। উপজেলার ভবানীপুর ইউনিয়নে এ প্রক্রিয়ায় শিম চাষে কৃষকদের উদ্বুদ্ধ করেন স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম সারোয়ার ভুইয়া।
স্থানীয় উওর দিঘলি গ্রামের কৃষক মো. খোকন মিয়া বাসসকে জানান, আমরা সড়কের পাশের জমিতে ধান চাষ করেছি। কৃষি কর্মকর্তা গোলাম সারোয়ার ভুঁইয়া একদিন এসে জানালেন, সড়কের পাশে যেন শিম চাষ করি। প্রথমে বাড়তি কাজ মনে হলেও তার আহবানে শিম লাগাই। সার কীটনাশক ছাড়াই ভালো ফলন পেয়েছি। তিনি বিনামূল্যে আমাদের বীজ দিয়েছেন।
সরেজমিন গিয়ে দেখা যায়, ইউনিয়নের উত্তর দিঘলি, শালুকি, বৈশখোল, নরিন গ্রামের সড়কের পাশ জুড়ে শিমের মাচা। নির্মাণাধীন সড়কের ধুলায় গাছের পাতা ধূসর হয়ে গেলেও শিমের ফলনে খুশিতে উজ্জ্বল কৃষকের মুখ। কৃষকরা শিম তোলা ও বাজারজাতে ব্যস্ত।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম সারোয়ার ভুঁইয়া বাসসকে বলেন, কৃষকদের জন্য ব্যতিক্রম ও সাশ্রয়ী কিছু করার আগ্রহ সব সময়ই থাকে। ব্যক্তিগত অর্থ থেকে শতাধিক কৃষককে ইফসা আগাম জাতের শিমের বীজ ক্রয় করে দেই। বীজের দাম টাকার অংকে খুব বেশি নয়, তবে কৃষকরা নিরাপদ সবজির সাথে বিক্রি করেও লাভবান হচ্ছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com