শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিজয়নগরে গাঁজাসহ ২জন গ্রেফতার

শফিকুর রহমান শাহিন বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) :
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউপির, হরষপুর-মির্জাপুর রোড হতে এক বিশেষ অভিযানে গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ, গ্রেফতারকৃতরা হলেন, ১। সৌরভ আহম্মেদ প্র: তপন (২১) পিতা-মৃত তাজুল ইসলাম, মাতা-ফরিদা বেগম, ২। মো: আসিফ মিয়া প্র: রাজু(২০) পিতা-মৃত হাসিম মিয়া, মাতা-মৃত নাছরিন বেগম, উভয় সাং-কালিপুর মধ্যপাড়া, ভৈরব পৌরসভা, ওয়াড নং-১২, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ। সোমবার ৭ মার্চ ভোর ৪.৩০ মিনিটে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মো: হাসান এর দিক নির্দেশনায়, গোপন সংবাদের ভিত্তিতে থানায় কর্মরত এএসআই(নি:) মিল্টন রক্ষিত তাহার সংগীয় ফোর্সের সহায়তায় উপজেলার হরিপুর ইউপির বাগদিয়া সাকিনে জনৈক অলি আহাদের বাড়ীর পশ্চিম পার্শ্বে মির্জাপুর-হরষপুর রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। ধৃত আসামিদের নিকট হতে বিশেষ কায়দায় রক্ষিত ১৬ কেজি গাঁজাসহ ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করে থানায় নিয়ে আসা হয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মালামাল জব্দ ও আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com