শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নারীর সুরক্ষায় মোবাইল অ্যাপ ‘সংকেত’

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৯ মার্চ, ২০২২

নারী দিবস উপলক্ষে নারীর সুরক্ষায় মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) ‘সংকেত’ এনেছে মোবাইল অ্যাপ নির্মাণকারী প্রতিষ্ঠান সফটলজি লিমিটেড। ‘নিরাপত্তা আমার অধিকার’ এই ট্যাগ লাইনে অ্যাপটি আনা হয়েছে। অ্যাপ ব্যবহারকারীরা বিপদে পড়লে বা বিপদের সম্ভাবনা দেখলেই একটি বাটনে চাপ দেবে। সঙ্গে সঙ্গে নির্দিষ্ট তিনজনের মোবাইলে বার্তা ও লোকেশন চলে যাবে। একই সঙ্গে যাবে ই-মেইলেও। এভাবেই বিপদ থেকে রক্ষায় সহায়তা করবে ‘সংকেত’ অ্যাপ।
সফটালজি লিমিটেডের পরিচালক মো. জাকির হোসেন বলেন, আমরা মোবাইলের সুরক্ষা অ্যাপ নিয়ে দীর্ঘদিন কাজ করছি। আমাদের থিফগার্ড অ্যাপ এরই মধ্যে দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। সম্পূর্ণ বাংলাদেশে তৈরি নারীর সুরক্ষাকারী মোবাইল অ্যাপ ‘সংকেত’ নারী, শিশু কিংবা বয়স্ক সদস্যদের সুরক্ষা দিতে সহায়তা করবে। তিনি বলেন, ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবসে নারীর সুরক্ষাকারী মোবাইল অ্যাপ ‘সংকেত’ সম্পূর্ণ ফ্রি দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতা চলবে আরও কয়েকদিন। পরে এ অ্যাপ নাম মাত্র শুভেচ্ছা মূল্যে বাজারজাত করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com