শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পীরগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

মনসুর আহাম্মেদ, ঠাকুরগাঁও :
  • আপডেট সময় বুধবার, ২৭ মে, ২০২০

পীরগঞ্জ উপজেলায় ঝড়ে ক্ষতিগ্রস্থ ৩ টি ইউনিয়ন পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের মাঝে টাকা ও টিন বিতরণ করেছেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।

বুধবার (২৭ মে) এ নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসক ক্ষতিগ্রস্থ পরিবারদের সমবেদনা জানান ও প্রত্যেক পরিবারকে ৬ হাজার টাকা ও বান করে টিন প্রদান করেন।

উল্লেখ্য, গত ২৫ মে সোমবার ভোরে ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে যায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভেমটিয়া, বিরহলী, ভেলাতৈড়, চাপোড় মালঞ্চাসহ কয়েকটি গ্রাম। এতে ভেঙ্গে পড়েছে শত শত গাছপালা। বিধ্বস্ত হয়েছিল অসংখ্য কাচা ও আধাপাকা বাড়ি-ঘর। ক্ষতি হয়েছে অনেক ফসলের।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com