শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাশিয়ানরা কিয়েভ দখল করতে চাইলে সবাইকে হত্যা করতে হবে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৩ মার্চ, ২০২২

ইউক্রেনের প্রেসিডেন্ট হুঁশিয়ারী দিয়ে বলেছেন, রাশিয়ান সেনারা কিয়েভ দখল করতে চাইলে তারা এক জনশূন্য নগরী পাবে। কিয়েভকে তারা তখনই দখল করতে পারবে যখন এ শহরের সকল বাসিন্দাকে হত্যা করবে। এ কারণে রাশিয়ানদের এক ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হতে হবে। রোববার তিনি এমন মন্তব্য করেন বলে সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
রুশ সেনাদের সতর্ক করে দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ান সেনারা যদি কিয়েভ দখল করতে চায় তাহলে তাদেরকে একটি ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হতে হবে। গতকাল রোববার তিনি যখন এ ধরনের হুঁশিয়ারী দিচ্ছিলেন তখন কিয়েভের আকাশে রুশ যুদ্ধবিমান দেখা যাচ্ছিল। সম্প্রতি বিমান হামলার শঙ্কা নিয়ে প্রত্যেক সকালে কিয়েভবাসীর ঘুম ভাঙে এয়ার রেইড সাইরেনের শব্দে। এর আগে শনিবার ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যদি তারা সিদ্ধান্ত নিয়ে থাকে যে সমগ্র কিয়েভে তারা অব্যাহত গোলাবর্ষণ করবে এবং ইতিহাস থেকে আমাদের সবাইকে মুছে ফেলবে একমাত্র তখই তারা এ শহরে প্রবেশ করতে পারবে। যদি এটাই তাদের লক্ষ্য হয়ে থাকে তাহলে তারা আসুক। তিনি আরো বলেছেন, যুদ্ধে ইউক্রেনের ১৩ শ’ সেনা নিহত হয়েছেন। এ সময় তিনি পশ্চিমা শক্তিগুলোকে রাশিয়া- ইউক্রেন শান্তি আলোচনা এগিয়ে নিতে আরো সম্পৃক্ত হতে বলেন। সূত্র : আল-জাজিরা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com