রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিরাজগঞ্জে মাদক ও সুদের কারবারী আটকে মানববন্ধন ও মিষ্টি বিতরণ

আল আমিন হোসেন চলনবিল (সিরাজগঞ্জ) :
  • আপডেট সময় সোমবার, ১৪ মার্চ, ২০২২

সিরাজগঞ্জের তাড়াশে চিহ্নিত মাদক সম্রাট হেলাল হোসেন ও তার সহযোগী সোবাহানকে গত বুধবার সন্ধায় সলঙ্গার ধোপাকান্দির হানিফ হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে থেকে ১৩৮ গ্রাম হেরোইন ও ২৯ পিচ ইয়াবাসহ আটক করে র‌্যাব ১২ এর সদস্যরা। এ ঘটনায় র‌্যাবের কর্মকান্ডকে সাধুবাদ জানিয়ে, আটক আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে মানববন্ধন ও মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসী। সোমবার সকালে তাড়াশ উপজেলার মহিশলুটি বাজারে বাংলাদেশ আ.লীগের আঞ্চলিক কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও মিষ্টি বিতরণ করেন ভুক্তভোগী এলাকাবাসীরা। হেলাল তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের ঘরগ্রাম পূর্বপাড়া এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে। হেলাল দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ও সুদের ব্যবসার সাথে জড়িত থাকায় অসংখ্য মানুষের বিরুদ্ধে মিথ্যা চেক ডিজওনার মামলা করে হয়রানী করেছে। স্থানীয় একাধীক ভুক্তভোগীরা হেলাল এর দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী করে বলেন, হেলাল দির্ঘ্যদিন যাবৎ এলাকায় মাদক ও সূদের ব্যবসা করে আসছে। হেলাল সূদে টাকা দিয়ে সাধারন মানুষদের নানা ভাবে হয়রানি ও মাদক ব্যবসা করে এলাকার যুব সমাজকে ধংস করে দিচ্ছে। আমরা র‌্যাব ১২ কে সাধুবাদ জানাই।সেই সাথে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com