মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাহজাদপুরে আলোকবর্তিকার পাঠাশালা ও পাঠাগার উদ্বোধন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৪ মার্চ, ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক সংগঠন আলোকবর্তিকা’র পাঠশালা ও পাঠাগার উদ্বোধন করা হয়েছে। কেবল সার্টিফিকেট অর্জনের উদ্দেশ্যে নয়, মানবিক ও নৈতিক শিক্ষা সম্পন্ন নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা। শিক্ষামূলক সংগঠন আলোকবর্তিকা’র প্রতিষ্ঠাতা শিক্ষিকা সুমনা আক্তার শিমু এবং আলোকবর্তিকার আলোকচ্ছটাদের উদ্যোগে সোমবার দুপুরে এ পাঠশালা ও পাঠাগারের উদ্বোধন করেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা। এসময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান সহ শিক্ষক, সাংবাদিক, ছাত্র/ছাত্রী ও সুধীবৃন্দ। এসময়, আলোকবর্তিকার আলোকবর্তিকা’র প্রতিষ্ঠাতা সুমনা আক্তার শিমু সংগঠনটির অতিতে অংশ নেওয়া বিভিন্ন সামাজিক কর্মকা- তুলে ধরে বলেন, কেবল সার্টিফিকেট অর্জনের উদ্দেশ্যে নয়, মানবিক ও নৈতিক শিক্ষা সম্পন্ন নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আলোকবর্তিকার আলোকচ্ছটারা একাডেমিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে সম্পৃক্ত থাকায় নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে বলে আশা করি। এদিন বিকেলে আলোকবর্তিকার উদ্যোগে বিভিন্ন সামাজিক কাজে সম্পৃক্ত থাকায় ৫০ জনকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com