শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গোখরা নিয়ে শুটিং করলেন স্পর্শিয়া

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৪ মার্চ, ২০২২

বর্তমান জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বিশাল গোখরা সাপ গলায় পেঁচানো। ফনা তুলে তাকিয়ে আছে সামনের দিকে। কিন্তু গলায় সাপ পেঁচানোয় মোটেও বিচলিত নন এই অভিনেত্রী। বরং হাসছেন। চোখে মুখে আনন্দের ছাপ। যেনো সাপটি বসে এনেছেন তিনি! বিষয়টি জানতে যোগাযোগ করা হলে অর্চিতা স্পর্শিয়া বলেন, দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের জন্য ‘আইজ্যাক লিটন’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয়ের জন্য সাপ নিয়ে শুটিং করতে হয়েছে। এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন আশরাফুজ্জামান। আমার সঙ্গে অভিনয় করছেন মোশাররফ করিম ভাই। এটি আসল সাপ ছিল। শুটিংয়ে একদিনের জন্য নিয়ে আনা হয়েছিল। সাপ নিয়ে শুটিং করতে একদমই ভয় লাগেনি।
তিনি আরও বলেন, এবারই প্রথম নয়, এর আগেও আমি সাপ নিয়ে শুটিং করেছি। এর চেয়েও বড় বড় সাপ গলায় নিয়েছি। আমার কাছে বেশ মজা লাগে। ‘আইজ্যাক লিটন’ ওয়েব সিরিজ কমেডি থ্রিলার ধাঁচের গল্প। তাছাড়া কয়েক দিনের মধ্যে আমার অভিনীত ‘নিখোঁজ’ নামে আরেকটি ওয়েব সিরিজ মুক্তি পাবে। দেশি একটা ওটিটি প্ল্যাটফর্মে। স্পর্শিয়া অভিনীত ‘ফিরে দেখা’ নামে একটি নতুন ছবি মুক্তির অপেক্ষায়। বর্তমানে অভিনয়ের পাশাপশি ‘টাচড বাই স্পর্শিয়া’ নামে নিজের ফ্যাশন হাউজে সময় দিচ্ছেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com