রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঘরে ঘরে ওড়ে বাংলাদেশের পতাকা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৪ মার্চ, ২০২২

স্বাধীনতার মাস মার্চের পঞ্চদশ দিবস আজ,মঙ্গলবার। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন অব্যাহত থাকে। প্রতিবছর মার্চ এলেই তাই বীর মুক্তিযোদ্ধা-প্রবীণরা নস্টালজিয়ায় আক্রান্ত হন এবং নতুন প্রজন্ম এক দুর্নিবার তাগিদ থেকে ইতিহাস চর্চায় উদ্বুদ্ধ হয়। যদিও সে ইতিহাস নানাগোষ্ঠী, নানাভাবে ‘রচনা’ করার প্রয়াস পায়, স্বীয় স্বার্থ চরিতার্থ করার জন্য। নির্লজ্জ রাজনীতিকরণের হাত থেকেও রেহাই পায়নি স্বতঃপ্রণোদনায় সংঘটিত ইতিহাসের ঘটনার প্রবাহ।
একাত্তরের এদিন বেলা ২টা ২০ মিনিটে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ঢাকা বিমানবন্দরে এসে অবতরণ করেন। ‘খ’ অঞ্চলের সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান তাকে অভ্যর্থনা জানান। তেজগাঁও বিমানবন্দর থেকে ইয়াহিয়া খানকে সরাসরি প্রেসিডেন্ট ভবনে নিয়ে যাওয়া হয়। ঢাকা বিমানবন্দরে তাকে কোনো সাংবাদিকের সাথে কথা বলতে দেয়া হয়নি। পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) প্রধান জুলফিকার আলী ভুট্টো এদিন করাচীতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের ক্ষমতা দুই অংশের দুই সংখ্যাগরিষ্ঠ দলের কাছে এবং প্রদেশগুলোর ক্ষমতা সংশ্লিষ্ট প্রদেশের সংখ্যাগরিষ্ঠ দলের কাছে হস্তান্তরের দাবি জানান। পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি (পিডিপির) চেয়ারম্যান নুরুল আমিন ভুট্টোর এ দাবিকে অভিনব, অবাস্তব ও নৈরাজ্যজনক অভিহিত করে বলেন, এক পার্লামেন্টে দুইটি সংখ্যাগরিষ্ঠ দল থাকতে পারে না। বর্তমান জাতীয় পরিষদের আওয়ামী লীগই একমাত্র সংখ্যাগরিষ্ঠ দল এবং কেন্দ্রে ক্ষমতা একমাত্র আওয়ামী লীগের কাছে হস্তান্তর করতে হবে। প্রবীণ রাজনীতিবিদ আতাউর রহমান খান বলেন, এই মুহূর্তে আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমানের হাতে পাকিস্তানের কেন্দ্রীয় ক্ষমতা হস্তান্তর করে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পাকিস্তান রক্ষার পবিত্র দায়িত্ব পালন করতে পারেন। এরপর আর কোনো পথ খোলা থাকবে না। এদিন দেশের প্রায় প্রতিটি রাজনৈতিক দল ও নেতা পৃথক পৃথক বিবৃতি দিয়ে সামরিক সরকারের শুভবুদ্ধির উদয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের আহবানে এদিন দৈনিক পাকিস্তান (পরবর্তীতে দৈনিক বাংলা ও অধুনালুপ্ত) সম্পাদক ও রাজনীতিক আবুল কামাল শামসুদ্দীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মুনীর চৌধুরী পাকিস্তানী খেতাব বর্জন করেন। পরিষদ নেতৃবৃন্দ ঢাকায় বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে এক বিশাল জনসভায় ১১৫ নম্বর সামরিক আইনের নির্দেশকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে জোরালো বক্তব্য রাখেন। ছাত্র সংগ্রাম পরিষদ ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে চেকপোস্ট প্রত্যাহার করে নেয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাজ উদ্দীন আহমেদ এক বিবৃতিতে ১৪ মার্চে দেয়া বিধি-নিষেধের ব্যাখ্যা দেন। ঢাকাস্থ পাকিস্তান স্টেট ব্যাংকের ক্লিয়ারিং হাউজ বসে। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত চিকিৎসকদের এক সভায় স্বাধীনতা সংগ্রামের প্রতি একাত্মতা ঘোষণা করা হয়। পাকিস্তান মেডিকেল সমিতি (পিএমএ), পূর্ব পাকিস্তান মেডিকেল সমিতি (ইপিএমএ) ও প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার সমিতি (টিডিএ) যৌথভাবে এ সভার আয়োজন করে।
এদিকে করাচীতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পাশাপাশি নবনির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের এক যৌথ সভায় ভুট্টোর ঐ প্রস্তাবকে ‘ক্ষতিকর’ মন্তব্য করা হয়। এই সভায় গৃহীত প্রস্তাবে জাতীয় পরিষদে যোগদান না করার হুমকির দ্বারা বর্তমান সংকট সৃষ্টির জন্য ভুট্টোর প্রতি দোষারোপ করা হয়। প্রস্তাবে আরো বলা হয়, ভুট্টোর কথিত পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের কোনো অস্তিত্ব নেই। পিপিপির সংখ্যাগরিষ্ঠতা শুধু পাঞ্জাবেই সীমাবদ্ধ বলে প্রস্তাবে উল্লেখ করা হয়। পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রধান খান আবদুল ওয়ালী খান ভুট্টোর প্রস্তাবের সমালোচনা করেন। পশ্চিম পাকিস্তানের কাউন্সিল মুসলিম লীগ এমএনএ (মেম্বার অব ন্যাশনাল এসেম্বলী) পীর সাইফুদ্দীন এদিন ঢাকায় বলেন, ভুট্টোর প্রাদেশিক সরকার গঠনের মধ্যে ‘ষড়যন্ত্র’ সুস্পষ্ট হয়ে উঠেছে। ভুট্টোর এই অভিনব প্রস্তাবকে কার্যত দেশের উভয় অংশের নেতারা ‘মেকিয়াভেলীর রাজনীতির’ উদাহরণ হিসেবে চিহ্নিত করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com