শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিরাট কোহলির বিরাট বিপর্যয়

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৪ মার্চ, ২০২২

টেস্ট তথা আন্তর্জাতিক ক্যারিয়ারের বহু শৃঙ্গ জয় করেছেন বিরাট কোহলি। তবে এমন বিপর্যয়ের মুখে তাকে আগে কখনো পড়তে হয়নি। বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দিবারাত্রির টেস্টের দুই ইনিংসে ব্যাট হাতে বড় রানের ইনিংস খেলতে ব্যর্থ হওয়ায় প্রথমবারের জন্য কোহলির ব্যাটিং গড় নেমে গেল ৫০-এর নিচে। বেঙ্গালুরু টেস্টের আগে পর্যন্ত তিন ফরম্যাটেই আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের ব্যাটিং গড় ছিল ৫০-এর উপরে। ১০০ টেস্টে তার ব্যাটিং গড় ছিল ৫০.৩৫। ২৬০টি ওয়ান ডে ম্যাচে তার ব্যাটিং গড় ৫৮.০৭। ৯৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তার ব্যাটিং গড় ৫১.৫০। দেশের হয়ে ব্যাট করতে নেমে তিন ফরম্যাটে কখনো কোহলির গড় ৫০-এর নিচে যায়নি। টেস্টে ৫০ গড় বজায় রাখতে হলে বিরাটকে চিন্নাস্বামীর দুই ইনিংস মিলিয়ে অন্ততপক্ষে ৪৩ রান করতেই হতো। কোহলি প্রথম ইনিংসে ২৩ ও দ্বিতীয় ইনিংসে ১৩ রান করে আউট হন। সুতরাং, দুই ইনিংস মিলিয়ে তার সার্বিক সংগ্রহ ৩৬ রান। ফলে ১০১ টেস্টে তার ব্যাটিং গড় কমে দাঁড়ায় ৪৯.৯৫-এ। এমনিতেই প্রায় আড়াই বছর হতে চলল কোহলির ব্যাটে সেঞ্চুরির দেখা নেই। এবার ব্যাটিং গড়েও ধাক্কা খেতে হল বিরাটকে। সূত্র : হিন্দুস্থান টাইমস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com