শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গলাচিপায় বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা

খালিদ হোসেন মিলটন গলাচিপা (পটুয়াখালী) :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

গলাচিপা উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাব, এর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে-বেলা ১১টায় বিভিন্ন সরকারি কর্মকর্তা পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা সূধিসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সু-দক্ষ নির্বাহী অফিসার আশিষ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার মো.ওলিউল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আজাহারুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম ও প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ। সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এবং বানিজ্য মন্ত্রনালয়ের নিদের্শনায় লিপলেট ও আইনগত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় গুরুত্ব দিয়ে ও আইনগত ভাবে, বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার বিষয়ে বিস্তারিত পদক্ষেপ নেয়া হবে বলে, নির্বাহী অফিসার কঠোর হুশিয়ারী জানান। এছাড়াও তিনি গলাচিপা বনিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত কে ভোক্তা অধিকার সংরক্ষণে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুক ব্যাবস্থা নেয়ার কথা বলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com